অন্ধের যষ্টিও অবরোধে পুড়ল
চট্টগ্রামের মিরসরাই উপজেলার চরপুকুরিয়ায় অন্ধ কেনু মিয়ার পাঁচজনের সংসারে নেমে এসেছে অনিশ্চয়তার অন্ধকার; অবরোধের আগুনে পুড়ে হাসপাতালে শুয়ে কাতরাচ্ছে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে আনোয়ার হোসেন।
চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের সীতাকুণ্ড শেখ পাড়ায় মঙ্গলবার সন্ধ্যায় অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় ঝলসে যায় মেঘনা গ্রুপের ফ্রেশ পণ্য পরিবহনকারী পিকআপ ভ্যানের চালক আনোয়ারের শরীর।
ওই ঘটনায় প্রতিষ্ঠানের দুই বিক্রয়কর্মী ঝন্টু পাল (২৬) ও জিল্লুর রহমানও (১৯) দগ্ধ হয়েছেন। তিনজনকেই চিকিৎসা দেওয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।
“আনোয়ারের বাবা অন্ধ। বাকি দুই ছেলেমেয়ের কেউ কাজ করে না। আনোয়ারের এই অবস্থা.. আমাদের এখন কি হবে...।”
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার সন্তান তো কোনো দোষ করেনি। তার কেন এমন অবস্থা হবে? সে ভাল না হলে আমাদের পরিবার পথে বসবে।”
মিরসরাই উপজেলার আবু তোরাব এলাকার সুধীর রঞ্জন পালের সাত ছেলে-মেয়ের একজন ঝন্টু।
তার বড়ভাই রুবেল পাল জানান, পিকআপ ভ্যানের সামনে বাঁ দিকে বসা ঝন্টুর গায়ে পেট্রোল বোমা পড়েছিল। বিস্ফোরণে ঝন্টুর মুখ, হাত ও শরীরের সামনের অংশ ঝলসে গেছে। আর জিল্লুরের পুড়েছে মুখ।
“তাদের এখনো শ্বাসযন্ত্রের জটিলতা দেখা না দিলেও আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। দুই-একদিনের মধ্যে পরিস্থিতি বোঝা যাবে।”
এ হাসপাতালের বার্ন ইউনিটে হরতাল-অবরোধের আগুনে পোড়া মোট সাতজনকে বর্তমানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
অন্য চারজন হলেন- নগরীর বিশ্ব কলোনির রিকশাচালক ফজলুর রহমান, সীতাকুণ্ডের বাড়বকুণ্ডের আজিজুর রহমান, কুমিল্লার আজিজুর রহমান ও ফেনীর দাগনভূঁইয়ার সাদ্দাম হোসেন।
