২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে যুবকের বস্তাবন্দি লাশ

ঢাকার সাভারে তুরাগ নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৮) বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 09:21 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

বুধবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর সেতুর উত্তর পাশের তুরাগ নদী থেকে সাদা প্লাস্টিকের বস্তায় বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শিব শংকর বনিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেলে মহাসড়কের পাশ দিয়ে যাওয়ার সময় পথচারীরা একটি বস্তা ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

“পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে ভেতর লাশ দেখতে পায়। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

তিনি বলেন, মৃতের গলা ও কোমরে রশি দিয়ে বাঁধা ছিল। সাদা শার্ট আর ফুল প্যান্ট পরা ওই যুবককে ৭/৮ দিন আগে অন্যত্র হত্যার পর বস্তাবন্দি করে ওই স্থানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।