২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার মিরপুরে বাসে আগুন

বিএনপি জোটের লাগাতার হরতাল-অবরোধের মধ্যে রাজধানীর মিরপুরে একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 04:51 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

বুধবার দুপুরে মিরপুর ১ নম্বর সেকশনে বাসে দেওয়া এই আগুনে কারও হতাহতের খবর পাওয়া যায়নি বলে অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে।

বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা ১টায় মিরপুর ১ নম্বরে ক্লাসিক পরিবহনের বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। দমকল বাহিনীর ৩টি ইউনিট গিয়ে তা নেভায়।অ”

বিরোধী জোটের টানা অবরোধ-হরতালে প্রতিদিনই রাজধানীসহ বিভিন্ন স্থানে গাড়িতে আগুন কিংবা পেট্রোল বোমা ছোড়া হচ্ছে। মঙ্গলবারও ঢাকায় তিনটি বাস পোড়ানো হয়।

গত ৫ জানুয়ারি থেকে চলা অবরোধে নাশকতায় অর্ধশতাধিক মানুষ মারা গেছেন। এর অধিকাংশই গাড়িতে দেওয়া আগুনে পুড়ে মারা যান।