চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার
অবরোধ-হরতালে নাশকতা ঠেকাতে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও তাদের জোসঙ্গী জামায়াতে ইসলামীর ১৪ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাসান জানান, আগের রাত থেকে বুধবার ভোর পর্যন্ত মিরসরাই, সীতাকুণ্ড, রাঙ্গুনিয়া, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে সাত জন জামায়াতে ইসলামী ও সাতজন বিএনপির কর্মী বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
গ্রেপ্তাররা বিভিন্ন সময়ে সরকারবিরোধী আন্দোলন চলাকালে নাশকতার সঙ্গে জড়িত বলে অভিযোগ পুলিশের।
