২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে গার্মেন্টসে ২০ শ্রমিক অসুস্থ

নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানার অন্তত ২০ শ্রমিক অজ্ঞাত কারণে অসুস্থ হয়ে পড়েছেন, যেটাকে গণ হিস্টেরিয়া বলছেন চিকিৎসক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 10:32 PM

Updated : 26 Jul 2022, 11:55 AM

মঙ্গলবার সন্ধ্যায় শহরের খানপুরে অবস্থিত কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের একটি কারখানায় এ ঘটনা ঘটে।

অসুস্থদের মধ্যে সুরভী, ডলি, জান্নাত, লিজা, সিফাত, শারমিন, রিনা, সুরমা, শেফালী, সাহিদা ও মরিয়মের নাম জানা গেছে।

তাছলিমা নামে কারখানাটির এক শ্রমিক জানান, কারখানা ছুটির আগ মুহূর্তে এক শ্রমিক অজ্ঞান হয়ে পড়েন। অল্প সময়ের মধ্যে একে একে আরও শ্রমিক অসুস্থ্ হতে থাকলে তাদের তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আমিনুল ইসলাম বলেন, অসুস্থ হয়ে আসা শ্রমিকরা গণহিস্টেরিয়ায় আক্রান্ত হয়েছে।

প্রাথমিক চিকিৎসা শেষে ২০ শ্রমিককেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।