২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে কৃষকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

দিনাজপুরের বিরামপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কৃষক নজরুল ইসলামের লাশ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 06:58 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

মঙ্গলার বিকালে বিরামপুরের অচিন্তপুর সীমান্তে বিএসএফ এ লাশ হস্তান্তর করে।

বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মমতাজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৪টায় লাশ হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে ছিলেন বিজিবি ২৯ ব্যাটালিয়নের সুবেদার নজরুল ইসলাম এবং তিনি নিজে।

ভারতের পক্ষে বিএসএফের ইন্সপেক্টর কুমার সাহা ও বালুরঘাট থানার ওসি উৎপল দত্ত ছিলেন বলে জানান এসআই মমতাজ।

সোমবার সকালে বিরামপুরের অচিন্তপুর সীমান্তে নিজ জমিতে কাজ করার সময় বিএসএফ সদস্যরা বিনা উসকানিতে গুলি করে কৃষক নজরুল ইসলামকে হত্যা করে লাশ ভারতে নিয়ে যায়।

একই ঘটনায় পায়ে গুলিবিদ্ধ হন কৃষক সাহেদুর।