২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাইয়ে দুর্ঘটনায় চালক ও সহকারীর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলার পোশাক কারখানার পণ্যবাহী কভার্ড ভ্যান গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালক ও তার সহকারীর মৃত্যু হয়েছে।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 12:00 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

মঙ্গলবার সকালে উপজেলার জামালের দোকান এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মহাসড়ক পুলিশের জোরারগঞ্জ ফাঁড়ির পরিদর্শক ফরিদ উদ্দিন জানান।

নিহতরা হলেন- চালক ওমর ফারুক (৩০) ও তার সহকারী মো. সোহাগ (২৫)।

পোশাক কারখানার মালামাল নিয়ে ভ্যানটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পরিদর্শক ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি তেলবাহী লরিকে পাশকাটাতে গিয়ে কভার্ড ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারান। এতে ভ্যানটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

এতে চালক ও তার সহকারী ঘটনাস্থলেই মারা যান বলে জানান তিনি।