না’গঞ্জে সহিংসতামুক্ত পরিবেশ দাবি ব্যবসায়ীদের
অবরোধ ও সহিংসতামুক্ত পরিবেশে ব্যবসা করার দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতি।
সোমবার দুপুরে নগরীর বঙ্গবন্ধু সড়কে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে অংশ নেন সর্বস্তরের ব্যবসায়ীরা।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, প্রায় এক মাস ধরে লাগাতার অবরোধ-হরতালের কারণে ব্যবসায়ীদের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।
তারা হরতাল-অবরোধের নামে জ্বালাও-পোড়াও চান না। তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তারা চান নির্বিঘ্নে এবং শান্তিতে ব্যবসা করতে।
তাই রাজনীতিবিদদের সহিংসতার পথ পরিহার করার দাবি জানান।
তা না হলে অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে তারা বৃহত্তর কর্মসূচি নিয়ে মাঠে নামার হুমকি দেন।
জেলা দোকান মালিক সমিতির সভাপতি ইউসুফ মিয়া শাহজাহানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য বাখেন বিকেএমইএ সহ-সভাপতি(অর্থ) জিএম ফারুক, সমবায় মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি খাজা এবাদুল হক টিপু, হক প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি সালেহ্ আহমেদ, আজহার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি শাহ্ আলম প্রমুখ।
