২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্টে নতুন রেজিস্ট্রার

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছেন জেলা ও দায়রা জজ পদ মর্যাদার কর্মকর্তা ফরিদ আহমেদ শিবলী।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 04:09 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

সোমবার আইন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন প্রধান বিচারপতি এস কে সিনহার অভিপ্রায় অনুসারে এই আদেশ হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলেছেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল শাহীন।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের সচিব (জেলা ও দায়রা জজ) ফরিদ আহমেদ শিবলীকে প্রেষণে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুপ্রিম কোর্টের বর্তমান রেজিস্ট্রার এস এম কুদ্দুস জামানকে ঢাকার জেলার জেলা ও দায়রা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।”

কুদ্দুস জামান গত ডিসেম্বর থেকে রেজিস্ট্রারের পদে ছিলেন। এর মাঝে গত ১৭ জানুয়ারি নতুন প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি এস কে সিনহা শপথ নেন।

এদিকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাব্বির ফয়েজকে প্রেষণে সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকার জেলা ও দায়রা জজ মো. আবদুল মজিদকে বদলি করে ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনাল নং-২ এর সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।