মাদারীপুরে রগ কাটা, চোখ উপড়ানো লাশ
মাদারীপুর সদরে চোখ উপড়ানো ও রগ কাটা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানা যায়নি।
মাদারীপুর সদর থানার ওসি এমদাদুলক হক জানান, সোমবার সকালে ঝাউদী ইউনিয়নের মাদ্রা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তার পাশে লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।
মৃতদেহের চোখ উপড়ানো এবং বাম হাতের রট কাটা ছিল।
দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় তাকে হত্যার পর লাশ স্কুলের সামনে রাস্তার পাশে ফেলে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশ কর্মকর্তা এমদাদুল।
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
