২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮০ ভাগ ট্রাক-কভার্ড ভ্যান চলছে, দাবি এনায়েতের

হরতাল অবরোধে সারা দেশে শতকরা ৮০ ভাগ ট্রাক-কভার্ড ভ্যান চলাচল অব্যাহত আছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়নের মহাসচিব এনায়েত উল্লাহ ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2015, 01:12 AM

Updated : 25 Apr 2022, 12:58 PM

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন পরবর্তী সমাবেশে তিনি এ কথা জানান।

তিনি বলেন, চলমান হরতাল অবরোধে মালবাহী যান ট্রাক-কভার্ড ভ্যান চলাচল শতকরা ৮০ ভাগ অব্যাহত আছে। যার ফলে রাজনীতির নামে মানুষ হত্যার মতো হরতাল অবরোধ জনগণের মধ্যে কোন প্রভাব ফেলতে পারেনি ।

এনায়েত বলেন, “আমরা মালিক-শ্রমিক, আমরা কোন দলের লোক না, তারপরও কেন  জানুয়ারির ৪ তারিখের পর থেকে আজ পর্যন্ত  ১৫জন নিরীহ শ্রমিকে হত্যা করা হল?”

তিনি খালেদা জিয়ার প্রতি হত্যার রাজনীতি বন্ধ করারও আহ্বান জানান।

মানববন্ধনে কয়েকটি পোড়া বাস ও দুই জন পোড়া মানুষের প্রতিকৃতি নিয়ে আসা হয় ।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সড়ক পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওসমান আলী, সায়দাবাদ বাস টার্মিনাল মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম, গাবতলীল বাস টার্মিনাল মালিক-শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিউর রহমান বাবু প্রমুখ।