২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2015, 07:01 PM

Updated : 22 Aug 2022, 11:32 AM

শনিবার সন্ধ্যায় উপজেলার চড়িয়াশিকা দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম হোসেন (২৫) উল্লাপাড়ার চড়িয়াশিকা আকন্দপাড়ার রওশন আলীর ছেলে এবং স্থানীয় ক্যাবল অপারেটর ব্যবসায়ী।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বি এম ইমদাদুল হক জানান, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শামীম মোটর সাইকেলে করে উল্লাপাড়া যাচ্ছিলেন। পথে দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।