২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অস্ত্র ও ইয়াবাসহ দুই যুবক আটক

গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2015, 06:51 PM

Updated : 22 Aug 2022, 11:32 AM

আটকরা হলেন-মুলাইদ এলাকার আব্বাস আলীর ছেলে নজরুল ইসলাম (২২) ও কাপাসিয়ার রাউদকোনা এলাকার মো. সাহাবুদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (২৫)।

অধিদপ্তরের গাজীপুরের পরিদর্শক মো. ফরহাদ হোসেন জানান, শনিবার বেলা ২টার দিকে উপজেলার মুলাইদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময়ে তাদের কাছে একটি বিদেশি পিস্তল এবং ১০০ ইয়াবা পাওয়া যায়।

আটক নজরুল ও জাহাঙ্গীর বেশ কিছুদিন ধরে মাদক বিক্রি করে আসছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন খবর পেয়ে মাদক উদ্ধারের জন্য দুপুরে মুলাইদ এলাকায় নজরুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় নজরুল ও তার বন্ধু জাহাঙ্গীরকে আটক করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে নজরুলের কোমর থেকে একটি বিদেশি পিস্তল এবং জাহাঙ্গীরের প্যান্টের পকেট থেকে ১০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা করা হয়েছে বলে জানান পরিদর্শক ফরহাদ।