বরিশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩
বরিশালের উজিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ তিন জন আহত হয়েছে।
উজিরপুর থানার ওসি নূরুল ইসলাম জানান, শনিবার দুপুরে উপজেলার পশ্চিম জয়শ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, বেলুন বিক্রেতা যশোরের চূড়ামনকাঠী গ্রামের আবুল হাশেম (৫০) ও আবু সাইদ (২২) এবং পশ্চিম জয়শ্রী গ্রামের রিমন হাওলাদার (১০)।
তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিমনের স্বজন রাজিয়া আক্তার বলেন, হাতি, ঘোড়া, পাখি আকৃতির বেলুনে গ্যাস ঢুকাচ্ছিলেন বেলুন বিক্রেতা আবুল হাশেম। পাশে দাঁড়িয়ে তা দেখছিল তার সহযোগী আবু সাইদ ও রিমন। বেলুনে গ্যাস ঢুকানোর এক পর্যায়ে সিলিন্ডারটি গরম হয়ে গেলে তার উপর ঠাণ্ড পানি ঢালে আবুল হাশেম। আর সঙ্গে সঙ্গে বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে তিন জনই আহত হয়।
