২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে গাড়ি ভাংচুর, পেট্রোল বোমাসহ গ্রেপ্তার ৩

হরতালের আগে নোয়াখালীর সেনবাগে ছাত্রশিবিরকর্মীরা ঝটিকা মিছিল করে অন্তত ১০টি যানবাহন ভাংচুর করেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2015, 08:58 PM

Updated : 22 Aug 2022, 11:32 AM

শুক্রবার বিকালে উপজেলার সেবারহাট বাজারে এ ঘটনার পর পুলিশ পেট্রোল বোমাসহ তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে।

এরা হলেন, বীজবাগ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. ইয়াছিন (২৪), ফেনীর দাগনভূঞা ইকবাল কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি বাহার উদ্দিন ও শিবির কর্মী শাওন।

সেনবাগ থানার ওসি মমিনুল ইসলাম জানান, বিকাল পাঁচটার দিকে ২০-২৫ জন শিবিরকর্মী ঝটিকা মিছিল করে সিএনজি চালিত অটোরিকশা ও  ট্রাক ভাংচুর শুরু করে। এ সময় পুলিশ শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় পেট্রোল বোমাসহ শিবিরের তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরও জানান, ছমিরমুন্সিরহাট বাজারে পাঁচটি সিএনজি অটোরিকশা ভাংচুর করে শিবিরকর্মীরা। আটকদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শিবিরের পাঁচ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার নোয়াখালী জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সংগঠনটি।