২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সলঙ্গায় ছাত্রলীগ অফিসে আগুন

সিরাজগঞ্জের সলঙ্গা থানা ছাত্রলীগ কার্যালয়ে বৃহস্পতিবার রাতে আগুন দিয়েছে দুর্বত্তরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2015, 05:12 PM

Updated : 22 Aug 2022, 11:32 AM

এ ঘটনায় কয়েকটি চেয়ার পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সলঙ্গা থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা জানান, ডাকবাংলোর পাশে অবস্থিত থানা ছাত্রলীগ অফিস সন্ধ্যার পর থেকে বন্ধ ছিল। কিন্তু পিছনের জানালাটি খোলা ছিল।

ওই জানালা দিয়ে পেট্রোল ও অন্যান্য দাহ্য বস্তু জড়িয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আগুনে অফিসের ৭/৮ প্লাস্টিকের চেয়ার পুড়ে যায়।

খবর পেয়ে ছাত্রলীগ নেতাকর্মীসহ স্থানীয়রা অফিসে ঢুকে আগুন নিয়ন্ত্রণ করে বলে তিনি জানান।

সলঙ্গা থানার ওসি রেজাউল হক জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে কাউকে আটক করা হয়নি।