হবিগঞ্জে ইউএনওর গাড়ি ভাংচুর
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার বিকালে ইউএনও সামসুল ইসলামের উপজেলা বাসভবনের সামনে পার্কিংয়ে রাখা গাড়িটি ভাংচুর করা হয়।
ইউএনও সামসুল ইসলাম জানান, “গাড়িটি বাসার সামনে রাখা ছিল। শুনেছি ছাত্রদলের কর্মীরা গাড়িটি ভাংচুর করেছে।”
বানিয়াচং থানার ওসি লিয়াকত আলী জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
