২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাত-পায়ের রগ কেটে ইলেকট্রিশিয়ান হত্যা

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় হাত ও পায়ের রগ কাটা অবস্থায় এক ইলেকট্রিশিলানের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 06:06 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

বৃহস্পতিবার সকালে সারদাগঞ্জ এলাকায় একটি পুকুরে মো. টিটু মিয়ার (৩৫) লাশ পাওয়া যায়।

পুলিশ জানায়, টিটু মিয়া পরিবারসহ সিটি করপোরেশনের সারদাগঞ্জ এলাকায় ভাড়া বাড়িতে থেকে বৈদ্যুতিক ক্রুটি সারানোর কাজ করতেন। তার বাড়ি ফরিদপুর জেলায়।

জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, টিটুর দুই হাত পেছনে লুঙ্গি দিয়ে বাঁধা ছিল। তার দুই পা ও ডান হাতের রগ কাটা এবং মুখমন্ডলে সাদা দাগ পাওয়া যায়।

পরিবারের সদস্যদের উদ্ধৃত করে পুলিশ সদস্য জাকির হোসেন বলেন, বুধবার রাত ১০টার দিকে খাওয়া দাওয়া শেষে কাজে বের হয়ে তিনি আর বাসায় ফিরেননি। বৃহস্পতিবার সকালে ওই পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা।

দুর্বৃত্তরা হত্যার পর লাশ পুকুরে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।