চট্টগ্রামে কম্পিউটার যন্ত্রাংশের গুদামে অগ্নিকাণ্ড
চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় কম্পিউটার যন্ত্রাংশের একটি গুদামে অগ্নিকাণ্ড হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ফায়ার স্টেশনের অপারেটর শাহীদুর রহমান জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নাসিরবাদ সিডিএ এভিনিউ এলাকার ওই গুদামের ভবনে আগুন লাগে।
খবর পেয়ে অগ্নিনির্বাপক বাহিনীর চারটি গাড়ি গিয়ে সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
শাহীদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
সাড়ে তিন হাজার বর্গফুট আয়তনের ওই গুদাম ভবনটির মালিক শহীদুল আলম নামে এক ব্যক্তি। আরিফ ও হুদা নামে দুই ব্যক্তি সেটি ভাড়া নিয়ে কম্পিউটার যন্তাংশের গুদাম হিসেবে ব্যবহার করতেন।
ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি বলে অগ্নিনির্বাপক বাহিনীর সদস্য শাহীদুর।
