ফেনীতে মাঠে দুই নবজাতকের মৃতদেহ
ফেনীর সোনাগাজীর একটি ফসলের মাঠ থেকে দুই নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরিফ ইকবাল জানান, বৃহস্পতিবার দুপুরে চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিখারী গ্রাম থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়।
"আগের রাতে কোনো এক সময় সদ্যজাত দুই শিশুর মৃতদেহ ফসলের ওই জমিতে ফেলে যায়। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা লাশ দুটি দেখে ভিড় জমায়।"
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
