২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা ফোরামের সভাপতি আটক

বিএনপি সমর্থিত সংগঠন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 10:57 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

বুধবার বেলা ২টার দিকে ধানমন্ডি এলাকার একটি বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন

ধানমন্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক।

কোন অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে কিছু বলেননি তিনি।

“তবে তার বিরুদ্ধে আগের কোনো অভিযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হবে,” বলেন ওসি।

২০ দলের ডাকে চলমান অবরোধের মধ্যে বিএনপির বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্নাকে বুধবার জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী দাবি করেছেন।

সংগঠনের খিলগাঁও থানার সভাপতিকে কথিত বন্দুকযুদ্ধের মাধ্যমে ‘হত্যা’ করা হয়েছে দাবি করে অবরোধের মধ্যে বুধ ও বৃহস্পতিবার ঢাকায় হরতাল ডাকে ছাত্রদল।