চুয়াডাঙ্গায় পুলিশের গাড়িতে বোমা: গ্রেপ্তার ৮
চুয়াডাঙ্গায় পুলিশের গাড়িতে হাতবোমা হামলার মামলায় আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার আদালতে হাজির করলে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়।
এরা হলেন, তুষার শেখ (২৩), ডালিম হোসেন (২৫), আলমগীর হোসেন (৪৫), রাসেল জোয়ার্দ্দার (২৪), আব্দুস সবুর (৩৮), সুরুজ আলী (২২) ও আলমগীর হোসেন (২৫)।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি আসাদুজ্জামান মুন্সী জানান, মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা শহরে পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে হাতবোমা হামলা করে দুর্বৃত্তরা। এতে জিন্নাহ নামে এক কনস্টেবল আহত হন।
রাতেই সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন, যাতে ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়।
এ ঘটনার পরপর শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
