২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ময়মনসিংহের গৌরিপুরে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 01:14 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।

গৌরিপুর থানার ওসি মোহাম্মদ আলী শেখ জানান, বুধবার সকালে উপজেলার রাম গোপালপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি ওই ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।