২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রীর

রাজধানীর দয়াগঞ্জের পিকআপের ধাক্কায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2015, 12:06 AM

Updated : 22 Aug 2022, 11:31 AM

মঙ্গলবার রাত ৯টার দিকে দয়াগঞ্জ নতুন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সুমনা আক্তার (১৬)।

সুমনা লক্ষ্মীবাজার মহানগর মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক সুমনার সহপাঠী মৌসুমীর বরাত দিয়ে বলেন, দয়াগঞ্জের কসবা কোচিং সেন্টারে ক্লাস শেষ করে বাসায় ফিরছিলেন সুমনা ও মৌসুমী।

দয়াগঞ্জ নতুন রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ পেছন থেকে ধাক্কা দিয়ে দ্রুতবেগে চলে যায়। গুরুতর আহত সুমনাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুই বোন এক ভাইয়ের মধ্যে দ্বিতীয় ছিল সুমনা। বাবার নাম শাহ আলম। বাসা সূত্রাপুরের এসকে দাস রোডে।