২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের তিন উপজেলায় গ্রেপ্তার ১১

বিএনপি-জামায়াত জোটের অবরোধে নাশকতার আশঙ্কায় চট্টগ্রামের তিন উপজেলায় অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 11:07 AM

Updated : 25 Apr 2022, 12:55 PM

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাসান জানান, সোমবার রাতে সীতাকুণ্ড, সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এদের মধ্যে নয়জন জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী ইসলামী ছাত্রশিবিরের এবং দুইজন বিএনপি কর্মী বলে জানান তিনি।

“অবরোধে নাশকতা রোধে জেলা পুলিশের নিয়মিত অভিযানে তাদের ধরা হয়” বলেন পুলিশ কর্মকর্তা নাইমুল।