নোয়াখালীতে হাতবোমা বিস্ফোরণ, শিবিরকর্মী আটক
নোয়াখালীতে অবরোধ চলাকালে তিনটি হাতবোমার বিস্ফোরণ হয়েছে। তবে, এতে কেউ আহত হয়নি।
সোমবার রাতে সোনাপুর-মাইজদী সড়কের গোদার মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, সোনাপুর-মাইজদী সড়কের গোদার মসজিদ এলাকায় অবরোধকারীরা হাতবোমা ফটানোর সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজনের সহায়তায় ধাওয়া করে সালাউদ্দিন নামের এক শিবিরকর্মীকে আটক করে পুলিশ।
তবে, হাতবোমা বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আটক সালাউদ্দিনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।
সালাউদ্দিন (২০) বেগমগঞ্জ উপজেলার নাজিরপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে। জেলা শহরে ছাত্রদের একটি মেসে থাকেন তিনি।
