গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ১৭ জন গ্রেপ্তার
গাইবান্ধার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত গাইবান্ধা সদর, সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ, পলাশবাড়ী, সাঘাটা, ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার বিকালে আদালতে হাজির করলে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, গ্রেপ্তারকৃতরা বিএনপি ও জামায়াত-শিবিরের স্থানীয় নেতাকর্মী। নাশকতার আশঙ্কায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
