টেকনাফে ইয়াবাসহ যুবক আটক
কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিজিবি।
সোমবার বেলা ৩টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের লেজির পাড়া থেকে তাকে আটক করা হয়।
আটক রমজান আলী (২০) সাবরাং ইউনিয়নের পানছড়ি পাড়ার আবু সিদ্দিকের ছেলে।
বিজিবি টেকনাফ ৪২ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, গোপন খবর পেয়ে লেজিরপাড়া গ্রামের পূর্বপাশের মাঠে অভিযান চালিয়ে রমজান আলীকে সাত হাজার ৭৪২ ইয়াবাসহ আটক করা হয়।
এ ব্যাপারে মামলা করে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
