২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর হাত-পা বাঁধা লাশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 04:28 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার রাণীয়ারা গ্রামের নিজ বাড়ির পাশের পুকুর পাড় থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

নিহত পারভীন আক্তার (৩০) ওই গ্রামের প্রবাসী অলিউল্লার স্ত্রী।

কসবা থানার ওসি মিজানুর রহমান বলেন, সকালে এলাকাবাসী রাণীয়ারা গ্রামের একটি পুকুরের পাশে তিন সন্তানের জননী পারভীন আক্তারের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যা করা হয়েছে। তবে, কী কারণে হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।