২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ‘চরমপন্থির’ গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার হয়েছে, যিনি চরমপন্থি সংগঠনের নেতা ছিলেন বলে জানিয়েছে পুলিশ। 

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 10:45 AM

Updated : 22 Aug 2022, 11:30 AM

কোটচাঁদপুর থানার এসআই নওয়ার আলী জানান, সোমবার সকালে মোহনপুর গ্রামে নাসির উদ্দিন (৪৫) নামে ওই ব্যক্তির লাশ পাওয়া যায়। তার বাড়ি একই উপজেলার তালিনা গ্রামে।

পুলিশ সুপার আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহত নাসির পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা। দীর্ঘদিন ধরে সে আত্মগোপনে ছিল। সম্ভবত অভ্যন্তরীণ বিরোধের জেরে দলের লোকরাই তাকে হত্যা করেছে।” 

এসআই আলী জানান, রোববার রাতের কোনো এক সময় নাসিরকে গুলি করে হত্যা করা হয়। সোমবার সকালে গ্রামবাসী রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।