২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে সহিংসতার মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়ি পোড়ানোর মামলায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 03:42 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

রোববার সকালে বন্দরের মদনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বন্দর থানার ওসি মো. নজরুল ইসলাম জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৫ জানুয়ারি বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে মিছিল বের করেন।

মিছিল থেকে যানবাহনে ভাংচুর ও আগুন দেওয়াসহ পুলিশের উপর হামলা করা হয়।

ওই সংঘর্ষে সাংবাদিক ও পুলিশসহ অন্তত ২৫ জন আহত হন।

ও ঘটনায় সরকারি কাজে বাধা, যানবাহন ভাংচুর ও পোড়ানোসহ পুলিশ সদস্যদের আহত করার অভিযোগে দুটি মামলা করে পুলিশ।

জামায়াত নেতা সাইফুলকে ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা নজরুল জানান।