ডেমরায় ইস্পাত কারখানায় অগ্নিকাণ্ড
রাজধানীর ডেমরার কোনপাড়ায় ‘শাহরিয়ার স্টিল মিল’ নামে একটি ইস্পাত কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার সকাল ৯টার দিকে আগুন লাগার পর প্রায় এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা জানান, আগুনের খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলেও দুই ইউনিট ফিরে আসে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
তবে এ ঘটনায় একজনের সামান্য আহত হওয়ার খবর পাওয়ার কথা জানিয়েছেন যাত্রাবাড়ী থানার এসআই এমরানুল ইসলাম।
আহতের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
