২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে আলুবোঝাই ট্রাকে আগুন

বিরোধী জোটের অবরোধের মধ্যে জয়পুরহাটে একটি আলুবোঝাই একটি ট্রাক জ্বালিয়ে দেওয়া হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 12:41 AM

Updated : 22 Aug 2022, 11:30 AM

জয়পুরহাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জাহানুর ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে জয়পুরহাট সদরের হিচমী বাইপাস সড়কের মোড়ে ট্রাকটিতে আগুন দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিভিয়ে ফেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার বিভিন্ন এলাকার কয়েকজন ক্ষুদ্র মৌসুমী ব্যবসায়ী জয়পুরহাটের বিভিন্ন হাট-বাজার ও আলু ক্ষেত থেকে আলু সংগ্রহ নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। পথে অবরোধকারীরা ওই আলুবোঝাই ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।

এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে সদর উপজেলার সোটাহার-ঘোনাপাড়া এলাকায় একটি আলুবোঝাই ট্রাক জ্বালিয়ে দেওয়া হয়।