হবিগঞ্জে যুবকের লাশ উদ্ধার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
শনিবার শায়েস্তাগঞ্জ রেল স্টেশনের পার্শ্ববর্তী লেঞ্জাপাড়া এলাকায় মৃতদেহটি পাওয়া যায়।
তবে তার পরিচয় জানা যায়নি।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আবুল হুসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা স্টেশনের পাশে মৃতদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে মৃতদেহটি উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
তিনি বলেন, “সকালে সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেসের নিচে ওই যুবক কাটা পড়েন বলে ধারণা করা হচ্ছে।”
