২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুড়িগ্রামের রৌমারীতে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো তিন জন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 04:33 PM

Updated : 25 Apr 2022, 12:54 PM

মৃত রিয়াজুল হক (৩৫)  উপজেলার বাওয়াই গ্রামের বাসিন্দা।

রৌমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, শনিবার দুপুরে সরিষা ক্ষেতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে কৃষক রিয়াজুল হক ঘটনাস্থলেই মারা যান। এ সময় পাশে থাকা আনিছুর রহমান (৪০), উমর আলী (২৫) ও কারিমা খাতুন (৩৫) আহত হয়।

আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।