২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে যুবককে শ্বাসরোধে হত্যা

রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক যুবককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 03:58 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

পুঠিয়া থানার ওসি শফিউল আলম জানান, শনিবার বেলা ১১টার দিকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের পান্নাপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

তবে, তার (২৪) পরিচয় জানা যায়নি।

ওসি বলেন, রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে নীল রংয়ের জিন্স প্যান্ট ও জ্যাকেট পরা ওই যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় মাফলার পেচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। এছাড়া তার মুখেও বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে।”