২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসচাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

খুলনার খালিশপুরে বাসচাপায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 06:24 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

শুক্রবার দুপুরে গাবতলা এলাকায় নিহত আব্দুল্লাহ (৮) খালিশপুরের খাদিজাতুল কোবরা হাফেজিয়া মাদরাসার ছাত্র।

এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় একঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

খালিশপুর থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, আব্দুল্লাহ গাবতলা এলাকায় রাস্তা পার হওয়ার খুলনাগামী একটি বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। গাড়িটি আটক করা হলেও চালক এবং তার সহকারী পালিয়ে গেছে।