২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগারগাঁও বস্তিতে যুবকের লাশ

রাজধানীর আগারগাঁওয়ের কুমিল্লা বস্তি এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 04:55 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

নিহত মো. আজিজ (৩০) বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিশ্রামপুরে।

তাকে হত্যা করা হয়েছে কি না- তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক সনজীব কুমার ঘোষ জানান, ওই বস্তি এলাকার একটি বাসা থেকে আজিজের মৃতদেহ উদ্ধার করা হয়।

“শিরিন নামের এক নারী মাসখানেক আগে আজিজকে ওই ঘর ভাড়া দিয়েছিলেন। ঘর থেকে দুর্গন্ধ পেয়ে শিরিন সকালে পুলিশকে খবর পাঠায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।”

সনজীব জানান, মৃতদেহের বিভিন্ন স্থানে ফুলে গেছে। লাশটি প্রায় পচে গেছে।

“তাকে হত্যা করা হয়েছে কিনা- তা ময়নাতদন্তের পর জানা যাবে”, বলেন তিনি।