২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রাকের ধাক্কায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 04:26 PM

Updated : 25 Apr 2022, 12:54 PM

নিহত ইসমাইল হোসেন (৪০) ফেনীর ছাগলনাইয়া উপজেলার সমিতি বাজার এলাকার মো. ইউসুফের ছেলে।

জোরারগঞ্জ থানার এসআই মো. মাঈনুদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে মিরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌর এলাকার কমফোর্ট হাসপাতালের সামনে এ দুর্ঘটনা হয়।

ঢাকাগামী একটি ট্রাক বিপরীতমুখী ওই অটোরিকশাকে ধাক্কা দিলে ইসমাইল গুরুতর আহত হন।

ইসমাইলকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর দয়িত্বরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানান।

ট্রাকটি ‍আটক করা হলেও এর চালক পলাতক রয়েছেন বলে জোরারগঞ্জ থানার এসআই মাঈনুদ্দিন জানান।