২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে অটোরিকশা চালক খুন

ঢাকার কেরানীগঞ্জে এক অটোরিকশা চালক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 11:44 AM

Updated : 22 Aug 2022, 11:29 AM

গভীর রাতে যাত্রীবেশে ওঠা দুর্বৃত্তরা বাহনটি ছিনিয়ে নিতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে ধারণা করছে পুলিশ।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মজিবুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলামের (৫৫) বাড়ি নোয়াখালীর রামগঞ্জে। থাকতেন কেরানীগঞ্জের জিনজিরা এলাকায়।

ওসি মজিবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আঁটিবাজার যাওয়ার পথে নয়াবাজারের কাছাকাছি একটি নির্জন স্থানে সাইফুলকে ছুরি মারা হয়।

“অটোরিকশার জন্যই সাইফুলকে ছুরিকাঘাত করা হয়েছিল। ওই সময় রাস্তায় কেউ এসে যাওয়ায় দুর্বৃত্তরা অটোরিকশাটি না নিয়েই পালিয়ে যায়।”

পরে পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।