২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড ঢাকা আসছেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী সেক্রেটারি অ্যানে রিচার্ড ঢাকা আসছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 05:19 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী ২০ থেকে ২৩ জানুয়ারি বাংলাদেশ সফর করবেন তিনি।

মানবাধিকার বিষয়ক একটি সংলাপে অংশ নিতে বর্তমানে মিয়ানমারের রাজধানী নাইপিদোয় আছেন রিচার্ড। সেখান থেকেই ঢাকা আসবেন তিনি।

বাংলাদেশ সফরকালে সরকারি কর্মকর্তারা ছাড়াও আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কক্সবাজারও সফর করবেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। সেখানে নিবন্ধিত ও অনিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী, জেলা প্রশাসন ও স্থানীয় কর্মকর্তা এবং ওই এলাকায় কর্মরত বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

মিয়ানমারে থাকাকালে রাখাইন প্রদেশ সফর করবেন অ্যানে রিচার্ড। সেখানে রোহিঙ্গা ও রাখাইন সম্প্রদায়ের প্রতিনিধি ছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।