২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বিএনপি-জায়ামাতের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

নাশকতার পরিকল্পনার অভিযোগে চাঁদপুরে বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 07:59 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার বিকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ সুপার মো. আমির জাফর।

তিনি বলেন, অবরোধে নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জের হাটিলা ইউনিয়ন জামায়াত সেক্রেটারি আতাউল করিমসহ জামায়াত-বিএনপির ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, অবরোধে সার্বিক নিরাপত্তায় চাঁদপুরে দুই প্লাটুন বিজিবি ও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান পুলিশ সুপার।