২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহকর্মীর অসাবধানতায় রাবার বুলেটবিদ্ধ পুলিশ সদস্য

নারায়ণগঞ্জ শহরে সহকর্মীর অসাবধানতায় শটগান থেকে বেরিয়ে যাওয়া রাবার বুলেটে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 04:50 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকালে শহরের ২ নম্বর রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি জানান, আহত জাহাঙ্গীর আলম (৩৮) নারায়ণগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশ লাইনে ফেরত এসেছেন। তার শরীরের কয়েকটি জায়গায় আঘাত লেগেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নগরের ২ নম্বর রেলগেইট এলাকায় নগরীর নিরাপত্তার জন্য দায়িত্বে থাকা আর্মস পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য জসীম উদ্দিন তার শটগানে রাবার বুলেট ভরার সময় অসাবধানতাবশত ফায়ার হয়ে যায়।

সেটি কক্ষের দেয়ালে লেগে ছড়িয়ে পড়ে এবং পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্য জাহাঙ্গীর আলমের শরীরে কয়েকটি বুলেট আঘাত করে।