২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 02:16 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

নিহতরা হলেন-  সদর উপজেলার চরমালশাপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে শহিদুল ইসলাম (৩৫) ও রায়গঞ্জের নওদাফুলকোচা গ্রামের অটোরিকশা চালক ইউসুফ আলী (২৯)।

সদর থানার ওসি হাবিবুল ইসলাম এবং রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দুর্ঘটনা দুটির বিষয়ে জানান।

রায়গঞ্জের ওসি রাশেদুল জানান, বুধবার সকালে উপজেলার ১৬ মাইল এলাকায় একটি অটোরিকশাকে বিপরীতমুখী একটি ট্রাক ধাক্কায় দেয়।

এতে অটোরিকশার চালক চালক ইউসুফ আলী ঘটনাস্থলেই মারা যান, গুরুতর আহত হন এক আরোহী।

আহত আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করেছে। তাৎক্ষণিকভাবে তার নাম জানাতে পারেনি পুলিশ।

অপরদিকে মঙ্গলবার রাত ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের কাটাওয়াবদা এলাকায় একটি মাল বোঝাই ট্রাকের চাপায় শহিদুল ঘটনাস্থলেই মারা যান বলে সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান।

দুটি ঘটনাতেই আলাদা মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।