২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে দুর্ঘটনায় প্রকৌশলীর মৃত্যু

বরিশালে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক প্রকৌশলী নিহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 07:59 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

মঙ্গলবার বিকালে নগরীর দক্ষিণ সাগরদী ঠাকুরবাড়ির পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহিরুল ইসলাম পরশ (৩৫) নগরীর রুইয়ার পুল এলাকার ফারুক হোসেনের ছেলে। তিনি পদ্মা গোইং নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কবির জানান, বাড়ি থেকে মোটরসাইকেলে করে সদর রোডের দিকে যাচ্ছিলেন জহিরুল।

পথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে গুরুতর আহত পরশকে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।