রাউজানে দুর্ঘটনায় নিহত ১
চট্টগ্রামের রাউজান উপজেলার বাইন্যা পুকুর পাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার বিকালে দুর্ঘটনায় নিহত ওমর ফারুক (৪০) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ এলাকার মৃত দুধু মিয়ার ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাঁদের গাড়ি (জিপ) ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ওমর ফারুক গুরুতর আহত হন।
শুরুতে ফারুককে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় চমেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
