২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ ক্ষতি সহজে পূরণের নয়: প্রধানমন্ত্রী

চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার মৃত্যুতে চলচ্চিত্র জগতে যে ক্ষতি হল তা সহজে পূরণ হবার নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 04:13 PM

Updated : 25 Apr 2022, 12:53 PM

রোববার এক শোকবার্তায় একথা বলেন তিনি।

বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, “চাষী নজরুল ইসলাম মুক্তিযুদ্ধভিত্তিক ও জীবনমুখী চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে দেশের মানুষের মনে স্থান করে নিয়েছেন। তার মৃত্যুতে দেশের চলচ্চিত্র জগতে যে ক্ষতি হল তা সহজে পূরণ হবার নয়।”

প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি  সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

রাজধানীর ল্যাবএইড হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান চাষী নজরুল ইসলাম। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত এই নির্মাতাকে শনিবার সকাল থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’র পরিচালক চাষী নজরুল ইসলামের বয়স হয়েছিল ৭৩ বছর।

এছাড়া ‘সংগ্রাম’, ‘ভালো মানুষ’,  ‘বাজিমাত’, ‘বেহুলা লক্ষিন্দর’, ‘পদ্মা মেঘনা যমুনা, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘হাসন রাজা’, ‘মেঘের পরে মেঘ’, ‘শাস্তি’ ও ‘সুভা’র মতো সিনেমা নির্মাণ করেছেন তিনি।