ফরিদপুরে রূপালী ব্যাংক থেকে দেড় কোটি টাকা চুরি
ফরিদপুর শহরের নিলটুলী এলাকার রূপালী ব্যাঙ্কের একটি কর্পোরেট শাখার ভল্ট থেকে দেড় কোটি টাকার বেশি খোয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
দুইদিন সাপ্তাহিক ছুটির পর রোববার ব্যাংক খোলার পর ভল্ট খোলা পাওয়া যায় বলে ব্যাংকের ওই শাখার কর্মকর্তারা জানিয়েছেন।
এ ব্যাপারে রূপালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক অশোক কুমার সিংহ রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি পরে সাংবাদিকদের জানানো হবে। কীভাবে এটি ঘটেছে সেটা তদন্ত ছাড়া বলতে পারছি না ।”
কোতয়ালী থানার ওসি সৈয়দ মোহসিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যাংক থেকে দেড় কোটির টাকার বেশি চুরি হয়েছে।
এদের প্রাথমিক জিঞ্জাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।
ওই শাখার কয়েকজন গ্রাহক জানিয়েছেন, সকাল ১০টার দিকে ব্যাংক থেকে টাকা তুলতে গেলে প্রথমে কম্পিউটার হ্যাকের কারণে লেনদেনে সমস্যা হচ্ছে বলে জানানো হয়। পরে আর টাকা দেওয়া হয়নি।
খবর পেয়ে সাংবাদিকরা সেখানে গেলে তাদের কাউকে ব্যাঙ্কের ভেতরে ঢুকতে দেয়া হয়নি।
