বিজিবির গাড়িচাপায় শিশুর মৃত্যু
পঞ্চগড় সদর উপজেলায় বিজিবির গাড়িচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত রাতুল (৬) সদর উপজেলার ভুষিভিটা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
শনিবার রাতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের চারমাইল এলাকায় এঘটনা ঘটে।
পঞ্চগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল হক জানান, রাত সাড়ে ৮টার দিকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ১০/১৫টি গাড়ির একটি গাড়িবহর বাংলাবান্ধা স্থলবন্দর থেকে ফিরছিল। চারমাইল এলাকায় শিশুটি রাস্তা পার হওয়ার জন্য দৌড় দিলে এ দুর্ঘটনার শিকার হন।
পঞ্চগড় থানার ওসি মো. মোমিনুল ইসলাম জানান, ঘটনার পরপর স্থানীয়রা সড়কে বাঁশ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে সাবেক সাংসদ মজাহারুল হক প্রধান ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনার কথা স্বীকার করে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, “শিশুটি দৌড় দিয়ে গিয়ে অনাকাঙ্খিত দুর্ঘটনার শিকার হয়েছে। এ বিষয়ে (ক্ষতিপূরণ) মানবিক দিক থেকে বিবেচনা করর আমরা।”
