২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে অটোরিকশা খাদে, যুবক নিহত

নীলফামারীতে অটোরিকশা খাদে পড়ে এক যুবক নিহত হয়েছেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 05:21 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

নীলফামারী সদর থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বাদিয়ার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নূর ইসলাম (৩৫) সদর উপজেলার কচুকাটা গ্রামের গুড়গুড়ি হাজীপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি খাবার হোটেলে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী জানান, শুক্রবার রাতে অটোরিকশা করে সৈয়দুপর থেকে কচুকাটার বাড়িতে আসছিলেন নূর ইসলাম। পথে শহরের বাদিয়ার মোড় এলাকায় বিপরীতমুখী একটি অ্যাম্বুলেন্সকে পাশ কাটাতে গিয়ে অটোরিকশাটি পাশের খাদে পড়ে যায়।

এসময় স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই নূরের মৃত্যু হয়।

এ ঘটনায় পরিবারের পক্ষ্য থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়েই নূরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই জাহাঙ্গীর আলম।